×

জাতীয়

ব্যালটসহ ভোটের সরঞ্জাম নিয়ে সংসদ ভবনের পথে ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:৪৩ পিএম

ব্যালটসহ ভোটের সরঞ্জাম নিয়ে সংসদ ভবনের পথে ইসি

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় ভোটের সামগ্রী নিয়ে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হয়েছেন নির্বাচন কমিশনের ২০ কর্মকর্তা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে তারা নির্বাচন ভবন থেকে সংসদের পথে রওনা দেন।

ইসির এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী সংসদ ভবনে নেওয়া হচ্ছে। ভোটগ্রহণ শেষ হলে এসব সামগ্রী আবার নির্বাচন ভবনে আনা হবে। এরপর গেজেট প্রকাশসহ পরবর্তী কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কিছুক্ষণ পর সংসদ ভবনে পৌঁছাবেন।

আরও পড়ুন: নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জেনে নিন

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় সিইসিকে সহায়তার জন্য নির্বাচন কমিশন ২০ কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে। তারা হলেন- ইসি সচিব আখতার আহমেদ, যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক মো. সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদ, সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ, সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া, একান্ত সচিব এএসএম জাকির হোসেন, একান্ত সচিব এসএম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা এবং সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান। এ কাজে জাতীয় সংসদ সচিবালয় থেকেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

আরও পড়ুন: শেখ হাসিনার ইস্যুতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর দিল্লি সফর

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। পরে ৬ আগস্ট এ পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন: নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল

জাতীয় সংসদ ভবনে আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App