×

জাতীয়

সেনাপ্রধান

মাদকসহ নানা অপকর্মে জড়িত রোহিঙ্গারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৩:০৪ পিএম

মাদকসহ নানা অপকর্মে জড়িত রোহিঙ্গারা

ছবি: সংগৃহীত

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রোহিঙ্গারা দেশের পরিবেশ ধ্বংস করছে। তারা মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।

সেনাপ্রধান বলেন, ‘রোহিঙ্গাদের উপস্থিতি দেশের ওপর বহুমুখী চাপ তৈরি করছে। তারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে।’

আরো পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন এমপিরা: স্বরাষ্ট্রমন্ত্রী

অনুষ্ঠানে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান।

এবারের ক্যাপস্টোন কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং করপোরেট প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মোট ৩৭ জন ফেলো অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে কোর্সের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে এই কোর্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

ভোট দিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন ভোট দিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

কলকাতার হোটেলেগুলোতে নেই অগ্নি নিরাপত্তা, ঝুঁকিতে বাংলাদেশিরা

কলকাতার হোটেলেগুলোতে নেই অগ্নি নিরাপত্তা, ঝুঁকিতে বাংলাদেশিরা

মির্জা আব্বাসের ভোট কে দেবে?

রাষ্ট্রপতি নির্বাচন মির্জা আব্বাসের ভোট কে দেবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App