×

জাতীয়

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৩:০৮ পিএম

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন ​নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করেন তিনি।

আরও পড়ুন: ড. মঈন খান-পার্থসহ মন্ত্রিসভায় নতুন ৪ মুখ, আসছে বড় রদবদল

এদিকে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল। তাঁর শপথ ঘিরে বদলে গেছে বঙ্গভবন ও আশপাশের চিত্র। ব্যস্ত গুলিস্তান এলাকায় নেমেছে নীরবতা, নিয়ন্ত্রিত হয়েছে যান চলাচল। নতুন রাষ্ট্রপ্রধানকে বরণে যেন পুরোপুরি প্রস্তুত বঙ্গভবন।

এর আগে গতকাল সংসদ সদস্যদের সরাসরি ভোটে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২৫৫ ভোট পেয়ে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

‘যে রূপে আছে নেশা, চোখে ছলনা’

‘যে রূপে আছে নেশা, চোখে ছলনা’

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App