×

ময়মনসিংহ

বিজিবির অভিযানে মিলল ভারতীয় মদ, কারবারিরা উধাও

Icon

খোরশেদ আলম, শেরপুর

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম

বিজিবির অভিযানে মিলল ভারতীয় মদ, কারবারিরা উধাও

ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার কাটাবাড়ী লিচুবাগান সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার ভোরে কাটাবাড়ী লিচুবাগান সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্তবর্তী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ পড়ে থাকতে দেখা যায়।

পরে সেগুলো জব্দ করা হয়। জব্দ করা ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

‘যে রূপে আছে নেশা, চোখে ছলনা’

‘যে রূপে আছে নেশা, চোখে ছলনা’

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App