×

জাতীয়

নতুন পে-স্কেলের গেজেট কবে, জানাল সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৫৮ পিএম

নতুন পে-স্কেলের গেজেট কবে, জানাল সরকার

ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদনের পর এখন গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৯তম বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি জানান, এ সপ্তাহের মধ্যেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করা হবে।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, পে-স্কেল অনুমোদনের পর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গেজেট জারি করা হতে পারে। তবে সরকারের সর্বশেষ বক্তব্য অনুযায়ী, এর আগেই গেজেট প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।

গেজেট প্রকাশের পর নতুন বেতন কাঠামোর কার্যকর তারিখ, গ্রেডভিত্তিক বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য স্পষ্ট হবে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এর ঘোষণা আসতে পারে।

আরও পড়ুন: নবম পে-স্কেল বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যা বলল সরকার

তিনি বলেন, দীর্ঘদিন পে-স্কেল না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল্যস্ফীতির চাপে রয়েছেন। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা সমন্বয় করা প্রয়োজন।

২০১৫ সালের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন কোনো পে-স্কেল কার্যকর হয়নি। ওই সময় অষ্টম জাতীয় পে-স্কেলে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন পে-স্কেলে বিভিন্ন গ্রেডে বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে চূড়ান্ত বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে নিশ্চিত তথ্য গেজেট প্রকাশের পরই জানা যাবে।

এদিকে গেজেট প্রকাশের অপেক্ষায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন বেতন কাঠামো নিয়ে আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App