×

জাতীয়

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে হট্টগোলের সৃষ্টি হয়েছে। বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও সম্ভাব্য পরিস্থিতি নিয়ে মন্তব্য করার সময় সরকারদলীয় সংসদ সদস্যরা হইচই শুরু করেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে একটি বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাবের বিষয়ে বক্তব্য দেওয়ার সময় এসব মন্তব্য করেন রুমিন ফারহানা।

সংসদে তিনি বলেন, “এত অসহিষ্ণু সংসদ, মনে হয় যেন একবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা।” এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধীদের বক্তব্যের সময় হট্টগোলের প্রসঙ্গও টেনে আনেন তিনি। তার অভিযোগ, বিএনপিও এখন একই ধরনের আচরণ করছে, বরং কিছু ক্ষেত্রে আরও খারাপ আচরণ করছে।

বিএনপি সরকারের সম্ভাব্য কর্মকাণ্ড নিয়ে রুমিন ফারহানা বলেন, প্রত্যেক সরকারেরই একটি রাজনৈতিক চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ সংকট থাকবে না—এমনটা হওয়ার সম্ভাবনা নেই। একইভাবে সার সংকট হবে না বা কৃষক সার নিয়ে সমস্যায় পড়বেন না—এটিও নিশ্চিতভাবে বলা যায় না।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি, ঋণখেলাপি কিংবা অন্যান্য অর্থনৈতিক সংকট থেকেও দেশ পুরোপুরি মুক্ত হবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়।

এ সময় সংসদের সরকারদলীয় অংশ থেকে হইচই শুরু হলে ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত থাকার অনুরোধ করেন।

পরে রুমিন ফারহানা বলেন, “এই সংসদের বেশিরভাগ সংসদ সদস্য ঋণখেলাপি হিসেবে পরিচিত।” নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দিতে আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টিকেও তিনি পুরোনো রাজনৈতিক সংস্কৃতি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়। এ ধরনের ঘটনা অতীতেও অনেকবার দেখা গেছে।

রুমিন ফারহানার বক্তব্যের এ পর্যায়েও সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে হইচই শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার আবারও সংসদ সদস্যদের শান্ত থাকার অনুরোধ জানান। পরে অধিবেশনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App