×

জাতীয়

রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শাহজাহানপুর লেভেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরের কাজের টাই-ইনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট আট ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেটসহ আশপাশের এলাকায় সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ ছাড়া নির্ধারিত সময়ে এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেকোনো সময় প্রকাশ পে স্কেলের গেজেট

যেকোনো সময় প্রকাশ পে স্কেলের গেজেট

জর্ডানে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত ৮ মার্কিন যুদ্ধবিমান

জর্ডানে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত ৮ মার্কিন যুদ্ধবিমান

নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া

নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া

যুবকদের জন্য সুখবর

যুবকদের জন্য সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App