×

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে আরও একটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। হবিগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য রেজা কিবরিয়াকে সভাপতি করে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে বর্তমান সংসদে এ পর্যন্ত গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টি।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে নতুন একটি কমিটি গঠনের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি বিদ্যমান স্থায়ী কমিটি সদস্য পরিবর্তনের মাধ্যমে পুনর্গঠন করা হয়।

চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদে কমিটি গঠন ও দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সংসদ সদস্যরা প্রস্তাবগুলো অনুমোদন করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটি এবং বিষয়ভিত্তিক ১১টি কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মঙ্গলবার পাঁচটি কমিটি গঠন করা হয়েছিল।

বুধবার অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের মাধ্যমে এ পর্যন্ত গঠিত কমিটির সংখ্যা ৪৬টিতে পৌঁছেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন

হাইকোর্টের রায় অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন

এক ভিসায় ঘোরা যাবে ৬ দেশ, জানুন বিস্তারিত

এক ভিসায় ঘোরা যাবে ৬ দেশ, জানুন বিস্তারিত

বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

যেকোনো সময় পে স্কেলের গেজেট প্রকাশ

যেকোনো সময় পে স্কেলের গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App