×

জাতীয়

পে স্কেলের গেজেট কবে, মিলল সর্বশেষ তথ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

পে স্কেলের গেজেট কবে, মিলল সর্বশেষ তথ্য

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। প্রজ্ঞাপনের রেজল্যুশন ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে এটি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য রয়েছে। ভেটিং শেষ হলেই এসআরও নম্বর দিয়ে যেকোনো সময় গেজেট প্রকাশ করা হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের পে-স্কেল প্রণয়ন ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর পে-স্কেলের রেজল্যুশন বিজি প্রেসে পাঠানো হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেটি অর্থ মন্ত্রণালয়ে আসে। পরে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। বর্তমানে সেখানে ভেটিংয়ের কাজ চলছে।

আরও পড়ুন: সিডিআর থেকে এনআইডি, টাকায় মিলছে সবই

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পে-স্কেলের গেজেট প্রকাশে সরকার কোনো ধরনের অযথা বিলম্ব করতে চায় না। প্রক্রিয়াগতভাবে যতটুকু সময় প্রয়োজন, ততটুকুই লাগছে। দ্রুত গেজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি চলতি সপ্তাহেই আদেশ জারির কথা জানিয়েছিলেন। তবে প্রশাসনিক ও আইনগত কিছু আনুষ্ঠানিকতার কারণে গেজেট প্রকাশে কিছুটা সময় লাগছে।

আরও পড়ুন: পে স্কেলের গেজেটে বড় সুখবর

নতুন পে-স্কেলে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন। ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে এই গ্রেডে মূল বেতন বাড়ছে প্রায় ১৪২ শতাংশ।

অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। এতে প্রথম গ্রেডে মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ।

তবে নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও বর্ধিত মূল বেতন একসঙ্গে কার্যকর হবে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই তিন ধাপে নতুন মূল বেতন বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলের গেজেট বর্তমানে কোন পর্যায়ে আছে?

পে-স্কেলের গেজেট বর্তমানে কোন পর্যায়ে আছে?

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

মক্কা জোটে নতুন কোনো দেশ যুক্ত হবে না

মক্কা জোটে নতুন কোনো দেশ যুক্ত হবে না

পে স্কেলের গেজেট কবে, মিলল সর্বশেষ তথ্য

পে স্কেলের গেজেট কবে, মিলল সর্বশেষ তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App