×

জাতীয়

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারত যাচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, ভারত যে প্রক্রিয়ায় বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয়। তবে ভবিষ্যতে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সফর হতে পারে বলেও জানান তিনি।

নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দিতে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরে নানা আলোচনা চলছিল। ভারতের পক্ষ থেকেও কয়েক দফায় বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই।

বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য দিল্লির আমন্ত্রণ থাকলেও শেষ পর্যন্ত তাতে সাড়া দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি যাচ্ছেন না তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় দাস

প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় দাস

আ.লীগ নেতাদের নির্বাচনে আসা নিয়ে যা বললেন শাহে আলম

আ.লীগ নেতাদের নির্বাচনে আসা নিয়ে যা বললেন শাহে আলম

বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App