×

জাতীয়

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পিএম

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

ছবি: সংগৃহীত

মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এ সময় মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া ও সৎকারের শেষে ফের কেন্দ্রীয় কারাগারে ফিরেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩ মিনিটের দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।

এর আগে, আজ (বৃহস্পতিবার) সকালে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধামে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানী ধর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করে চিন্ময় কৃষ্ণ দাসের পরিবার। আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত পাঁচ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেন।

অনুমতি পেয়ে বৃহস্পতিবার বিকেলে হাটহাজারীর মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধামে মায়ের শেষকৃত্য ও সৎকারে অংশ নেন চিন্ময় কৃষ্ণ দাস। অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টার দিকে তিনি কারাগারের উদ্দেশে রওনা হন। রাত ৮টা ৩ মিনিটের দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছান তিনি। পুরো সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

আরো পড়ুন: গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে কোতোয়ালি থানার একটি মামলায় হাজতি আসামি হিসেবে তিনি কারাবন্দি রয়েছেন।

চিন্ময় কৃষ্ণ দাসের পারিবারিক নাম চন্দন কুমার ধর। ধর্মীয় দীক্ষা নেওয়ার পর তিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নাম গ্রহণ করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

২০২৪ সালের ৫ আগস্টের পর সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ এবং আট দফা দাবিতে সনাতনী সম্প্রদায়ের আন্দোলনের মুখপাত্র হিসেবে আলোচনায় আসেন তিনি। ওই বছরের অক্টোবরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়। পরে ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার সমর্থকেরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন। এ সময় সংঘর্ষের মধ্যে আদালত প্রাঙ্গণের কাছাকাছি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। কয়েকটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তার থাকায় এখনো কারাগারে রয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

পে স্কেল নিয়ে বড় সুখবর

পে স্কেল নিয়ে বড় সুখবর

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App