×

জাতীয়

নবম পে-স্কেল, শিগগিরই আসছে প্রজ্ঞাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

নবম পে-স্কেল, শিগগিরই আসছে প্রজ্ঞাপন

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে চলতি সপ্তাহেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পে-স্কেলের প্রজ্ঞাপনের রেজল্যুশন ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় মুদ্রণ ও আনুষঙ্গিক কাজ শেষে নথি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসবে। এরপর তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে।

আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন হওয়ার পর এসআরও নম্বর ইস্যু করা হবে। এরপরই নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে সব ধাপ নির্ধারিত সময়ে শেষ হলে চলতি সপ্তাহেই কাঙ্ক্ষিত গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন: পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ

অর্থ মন্ত্রণালয়ের পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত ২ সেপ্টেম্বর নতুন পে-স্কেলের রেজল্যুশন বিজি প্রেসে পাঠানো হয়। সেখানে প্রক্রিয়া শেষে তা অর্থ মন্ত্রণালয়ে আসে। পরে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে ভেটিং কার্যক্রম চলছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গেজেট প্রকাশে সরকার অযথা সময়ক্ষেপণ করতে চায় না। প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা শেষ হলেই দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। ফলে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এর আগে ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি চলতি সপ্তাহে এ-সংক্রান্ত আদেশ জারির কথা জানিয়েছিলেন।

নতুন পে-স্কেলে তুলনামূলকভাবে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা বেশি সুবিধা পাবেন। ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এ গ্রেডে মূল বেতন বৃদ্ধির হার প্রায় ১৪২ শতাংশ।

অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। এই গ্রেডে মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ। তবে ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হলেও বর্ধিত মূল বেতন একবারে পুরোপুরি কার্যকর হবে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ধাপে ধাপে নতুন মূল বেতন বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে গেজেট প্রকাশ হলেই নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন, ধাপ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত বিষয়গুলো আরও স্পষ্ট হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে: ডিসি ফরিদা

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে: ডিসি ফরিদা

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা-উদ্বেগ, অপসারণের দাবি

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা-উদ্বেগ, অপসারণের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App