×

জাতীয়

আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম

আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ছবি: সংগৃহীত

জরুরি উন্নয়নকাজের কারণে আজ (শনিবার) গাজীপুরের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস।

এতে বলা হয়, গ্রাহক সেবার মান বাড়াতে ১১ কেভি ফিডার অনেক বড় এবং ফিডারে গ্রাহকের লোড বেশি থাকায় ফিডারগুলো ছোট করার জন্য এবং লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণ বা লাইন আপগ্রেডেশনের কাজ করা হবে। এ সময়ে গাজীপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

আরো পড়ুন: ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

এলাকাগুলো হলো, কাশিমপুর (আংশিক), বিএডিসি গেটের সামনের এলাকা, রফিকুল স্কুলের আশপাশের এলাকা, কাশিমপুর স্ট্যান্ডের পশ্চিম পাশের এলাকা, রিফুজি পাড়া, হাজিপাড়া, জিতার মোড়ের আশপাশের এলাকা, আলিমের আশপাশের এলাকা, কবরস্থানের আশপাশের এলাকা, জামাল টাওয়ারের আশপাশের এলাকা, মল্লিকা বাজারের আশপাশের এলাকা, নয়াপাড়া, হাকের নল, লালদিঘি, খানকা শরিফের আশপাশের এলাকা ও রওশন মার্কেট এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কাশিমপুর জোনাল অফিস কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪

দেশের বাজারে  বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

পে-স্কেলের গেজেট প্রকাশে দেরি, নেপথ্যে কী?

পে-স্কেলের গেজেট প্রকাশে দেরি, নেপথ্যে কী?

আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App