×

জাতীয়

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ সেপ্টেম্বরের ফেনী সফর স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে দিন-রাত কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের আগেই সফরের সব প্রস্তুতি সম্পন্ন হবে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সী রফিকুল আলম মজনু বলেন, প্রধানমন্ত্রী ফেনী সফরে আসবেন—এমন সম্ভাবনাকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে বর্তমানে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে সফরটি স্থগিত করা হয়েছে। নতুন নির্ধারিত তারিখ অনুযায়ী, ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী সফরে আসবেন। এ সময় তিনি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

আরও পড়ুন: ‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

সফর স্থগিত হলেও প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতি অব্যাহত রয়েছে। সফরকালে পরশুরামে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর উদ্বোধন করার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে পরশুরাম-সুবা বাজার সড়কের মুহুরী নদীর তীরে মাটি সমতল করে সভাস্থল, মঞ্চ ও উদ্বোধনী ফলক নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্যরা নির্মাণাধীন সভাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সম্ভাব্য আকাশপথে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি বিবেচনায় নিয়ে পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ফেনী-পরশুরাম সড়কের মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

পরশুরামের পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরকালে ফুলগাজীতেও বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে খালেদা জিয়া মহিলা কলেজ পরিদর্শন ও বৃক্ষরোপণ, সোলার প্যানেল ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, কৃষকদের প্রণোদনা দিতে কৃষক কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মধ্যে প্রণোদনা বিতরণ, দুস্থ ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

এ ছাড়া প্রধানমন্ত্রী ফুলগাজীতে তাঁর নানার বাড়িতে যাবেন এবং সেখানে প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব

ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব

নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই

মীর শাহে আলম নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই

ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেল দুই পক্ষ, ফের কর্মসূচি ঘোষণা

ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেল দুই পক্ষ, ফের কর্মসূচি ঘোষণা

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App