×

জাতীয়

মীর শাহে আলম

নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পিএম

নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই

ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। এমনকি প্রার্থী হওয়ার ক্ষেত্রে আলাদা বয়সসীমার বাধ্যবাধকতাও নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভিন্ন তথ্য ছড়াচ্ছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।

প্রতিমন্ত্রী বলেন, ‘যারা আগামীতে নির্বাচনে অংশ নেবেন, তাদের অনুরোধ করব—শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত হবেন না। এসব পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই।’

‘আইনে না থাকায় বাধ্যবাধকতা রাখা হয়নি’

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন, সংবিধান বা আইনে এ ধরনের বাধ্যবাধকতা না থাকায় স্থানীয় সরকার নির্বাচনের পাঁচটি আইনেও জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত রাখা হয়নি।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষাগত যোগ্যতার শর্ত আরোপ করলে তা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে যেতে পারে। কারণ, কোনো সমাজসেবক প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া না করলেও স্বশিক্ষিত হতে পারেন এবং জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা থাকতে পারে।

তিনি বলেন, কেউ হয়তো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেননি, কিন্তু তার মেধা ও জ্ঞান রয়েছে। এ ধরনের ব্যক্তিরও জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকা উচিত।

বয়স নিয়েও নেই বাধ্যবাধকতা

মীর শাহে আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আলাদা বয়সের বাধ্যবাধকতাও নেই। ভোটার হলেই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়া যাবে বলে জানান তিনি।

এর আগে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

মেসির গোলেও জয়বঞ্চিত মায়ামি, শেষ মুহূর্তে পয়েন্ট খোয়াল

মেসির গোলেও জয়বঞ্চিত মায়ামি, শেষ মুহূর্তে পয়েন্ট খোয়াল

মেসির গোলেও জয়বঞ্চিত মায়ামি, পয়েন্ট খোয়াল শেষ মুহূর্তে

মেসির গোলেও জয়বঞ্চিত মায়ামি, পয়েন্ট খোয়াল শেষ মুহূর্তে

পে স্কেলে কী চলছে?

পে স্কেলে কী চলছে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App