×

জাতীয়

আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি : সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পোষা ছাগল চুরির ঘটনা নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, আসিফ নজরুলের দুটি ছাগলেরই খাওয়া উচিত ছিল। একটি খাওয়ার পর অন্যটি না খাওয়ায় সংশ্লিষ্টদের ধিক্কারও জানিয়েছেন তিনি।

পাটওয়ারী বলেন, ‘আসিফ নজরুলের ছাগল একটা খাওয়া হয়েছে, দুইটাই খাওয়া উচিত ছিল। একটা না খাওয়াতে আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি, তারা আরেকটি খায়নি কেন।’

তিনি আরও বলেন, ‘আসিফ নজরুল খুব ভালো মানুষ না। গতকাল দেখলাম ইন্ট্রিম গভমেন্ট ছিল এক থেকে দেড় বছর। এর মধ্যে উনি (আসিফ নজরুল) গরু, ছাগল, মুরগি পালা শুরু করেছেন এবং যেখানে পালতেন, সেখানে পুলিশের সিকিউরিটিও দাঁড় করিয়েছেন। তো আসিফ নজরুলের যারা এটা (ছাগল) খেয়েছে, আমি মনে করি তাদের আরেকটা খাওয়া উচিত ছিল।’

পাটওয়ারীর ভাষ্য, তাকে এ বক্তব্যের মাধ্যমে ‘ফ্রেমিং’ করা হচ্ছে। তিনি বলেন, ‘আমাকে ফ্রেমিং করা হচ্ছে, কিন্তু আমার দোষ নাই এটাতে। যারা খেয়েছে তাদেরকে বলেছি, সামনে সুযোগ পেলে আরেকটা খেতে।’

টকশোতে ছাগল চুরির ঘটনা তুলে ধরেন আসিফ নজরুল

এর আগে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে নিজের মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা নিয়ে কথা বলেন আসিফ নজরুল। তিনি ঘটনাটিকে তার জীবনের অন্যতম ‘হৃদয়বিদারক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন।

টকশোতে আসিফ নজরুল জানান, হেয়ার রোডের সরকারি বাসায় একা থাকার কারণে সাড়ে ৯ বছরের ছোট মেয়ের সঙ্গী হিসেবে ছাগলটি কিনে দেওয়া হয়েছিল। পরে ছাগলটির সঙ্গে মেয়ের গভীর সম্পর্ক গড়ে ওঠে।

তিনি জানান, প্রতিদিন মেয়েটির স্কুলে যাওয়ার অপেক্ষায় থাকত ছাগলটি। স্কুল থেকে ফিরে এলে তার সঙ্গে খেলাধুলাও করত। এমনকি মেয়েটি নিজের ফোনের ওয়ালপেপারে মায়ের ছবির পরিবর্তে ছাগলটির গলা জড়িয়ে ধরে থাকা ছবি ব্যবহার করত।

আসিফ নজরুল বলেন, ছাগলটি চুরি হওয়ার পর তার মেয়ে প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে পড়ে। কাঁদতে কাঁদতে সে বমি করে দেয় এবং টানা দেড় দিন কোনো খাবার না খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

তার দাবি, ঘটনাটি রাজনৈতিক প্রতিশোধ হিসেবে প্রচার করা হলেও মূলত মজা করার জন্যই ছাগলটি নিয়ে যাওয়া হয়েছিল। তবে একটি শিশুর পোষা প্রাণী চুরি করে খেয়ে ফেলার ঘটনাকে তিনি অত্যন্ত নির্মম ও অমানবিক বলে উল্লেখ করেন।

আসিফ নজরুল আরও বলেন, ছাত্রনেতাদের রাজনৈতিক শত্রুতা কিংবা প্রতিবাদের অংশ হিসেবে ছাগলটি চুরি করে খাওয়ার বিষয়টি সঠিক নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের শেষ দিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা থাকাকালে হেয়ার রোডের সরকারি বাংলো থেকে আসিফ নজরুলের ছোট মেয়ের পোষা ছাগল উধাও হওয়ার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা

‘আমাকে ১০ শতাংশ দিয়েন’

আসিফ মাহমুদ ‘আমাকে ১০ শতাংশ দিয়েন’

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ, তদন্তে দুদক

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ, তদন্তে দুদক

যেসব জটিলতায় আটকে আছে পে স্কেল

যেসব জটিলতায় আটকে আছে পে স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App