×

জাতীয়

ডিএমপিতে বড় রদবদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম

ডিএমপিতে বড় রদবদল

ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। পাশাপাশি আরেক কর্মকর্তার পূর্বের বদলি আদেশ বাতিল করা হয়েছে।

জনস্বার্থ ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় এসব পদায়ন ও রদবদল করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি সদরদপ্তর থেকে একটি কার্যালয় আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সচিবালয় নিরাপত্তা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা-১) মো. আতিকুর রহমান (বিপি-৯১১১৯২৯৪৩৮)-কে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

লালবাগ বিভাগের কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হক (বিপি-৯১১৬২২০৫১৪)-কে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমের সহকারী পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইন (বিপি-৯২২১২৩৭৬৯২)-কে লালবাগ বিভাগের কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, গত ৮ সেপ্টেম্বর ডিএমপি সদরদপ্তরের এক অফিস স্মারকের মাধ্যমে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসান (বিপি-৮৯২১২৩৭৬৭৬)-কে ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছিল। নতুন আদেশে সেই বদলি আদেশ বাতিল করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জানাতে চান ভেনিসে কী ঘটেছিল

দেশে ফিরলেন বাঁধন জানাতে চান ভেনিসে কী ঘটেছিল

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App