×

জাতীয়

কাল থেকেই কাটছে শিল্পের বিদ্যুৎ-গ্যাস সংকট!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

কাল থেকেই কাটছে শিল্পের বিদ্যুৎ-গ্যাস সংকট!

ছবি : সংগৃহীত

শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ পরিস্থিতি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকেই উন্নত হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে মিল-কারখানাগুলো দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দেশের ২০টির বেশি ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল কালাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের বিষয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন। আগামীকাল থেকেই এসব খাতে পরিস্থিতির উন্নতি দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।

আবুল কালাম বলেন, মিল, কারখানা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের যে পরিমাণ বিদ্যুৎ ও গ্যাস প্রয়োজন, তা আগের মতো সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর এ আশ্বাসের ফলে ব্যবসায়ীরা তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার বাস্তবায়নের প্রতিফলন ব্যবসায়ীরা দেখতে পেয়েছেন বলেও সন্তোষ প্রকাশ করেন বিটিএমএ সভাপতি।

বৈঠকে শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাস সংকটের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক জটিলতা এবং ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। তাদের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

উচ্চপর্যায়ের এ বৈঠকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডা চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং পেট্রোবাংলা ও পিডিবির চেয়ারম্যানসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া এফবিসিসিআই, আইসিসিবি, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএসহ দেশের শীর্ষ প্রায় ২৪টি খাতভিত্তিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা

কাল থেকেই কাটছে শিল্পের বিদ্যুৎ-গ্যাস সংকট!

কাল থেকেই কাটছে শিল্পের বিদ্যুৎ-গ্যাস সংকট!

গরমে বিদ্যুৎ সংকট, বাড়ছে লোডশেডিং

গরমে বিদ্যুৎ সংকট, বাড়ছে লোডশেডিং

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ক্ষমতায় কাটছাঁট, আসছে নতুন নিয়ম

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ক্ষমতায় কাটছাঁট, আসছে নতুন নিয়ম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App