×

জাতীয়

নোটিশের পরও দুদকে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

নোটিশের পরও দুদকে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে নির্ধারিত সময় আজ দুপুর সাড়ে ১২টায় দুদক কার্যালয়ে হাজির হননি তিনি। এর পরিবর্তে তলবে সাড়া দিতে ৩০ দিনের সময় চেয়েছেন সাবেক এই সেনাপ্রধান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম।

তিনি বলেন, আজ (সোমবার) দুদকের প্রধান কার্যালয় রাজধানীর সেগুনবাগিচায় শফিউদ্দিন আহমেদের হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তিনি ৩০ দিনের সময় চেয়েছেন। এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে দুদক।

এর আগে, দুদকের পরিচালক মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে দুপুর সাড়ে ১২টায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সঙ্গে আনতে বলা হয়।

ওই নোটিশে বলা হয়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের বিষয়ে তার বক্তব্য শোনা ও তা রেকর্ড করা ‘অপরিহার্য’।

আরো পড়ুন: গরমে বিদ্যুৎ সংকট, বাড়ছে লোডশেডিং

দুদক সূত্র জানায়, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর। দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের নেতৃত্বে একটি দল অভিযোগের অনুসন্ধান করছে।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, ‘অভিযোগগুলো এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট দল কমিশনের কাছে প্রতিবেদন দেবে। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কমিশন। আর অভিযোগের সত্যতা পাওয়া না গেলে অনুসন্ধানটি বন্ধ করে দেওয়া হতে পারে।’

প্রসঙ্গত, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিন বছর সেনাপ্রধানের দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির দুই এমপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

বিএনপির দুই এমপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

পৃথক অভিযানে মাদকসেবীর কারাদণ্ড, দুই কারখানা বন্ধ

পৃথক অভিযানে মাদকসেবীর কারাদণ্ড, দুই কারখানা বন্ধ

ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে উত্তেজনা, ছিঁড়ে ফেললেন শিক্ষার্থী

ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে উত্তেজনা, ছিঁড়ে ফেললেন শিক্ষার্থী

ডাকাতির প্রস্তুতির সময় বিপুল অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৬

ডাকাতির প্রস্তুতির সময় বিপুল অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App