×

জাতীয়

ডাকসুর তিন কাণ্ডে ৩ তদন্ত কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

ডাকসুর তিন কাণ্ডে ৩ তদন্ত কমিটি

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) পরিচালিত তিনটি বিতর্কিত কার্যক্রম তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কার্যক্রমগুলো হলো‘ডিইউ ইভ্যালুয়েশন’ ওয়েবসাইট চালু, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া ‘নির্ভীক জুলাই’ নামে দুটি স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘ নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গঠিত কমিটিগুলোকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১২(৩) ধারা অনুযায়ী এসব তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‘ডিইউ ইভ্যালুয়েশন’ ওয়েবসাইট তদন্তে ৬ সদস্যের কমিটি

ডাকসুর উদ্যোগে ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামে ওয়েবসাইট চালুর ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির সদস্যরা হলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

অনুমতি ছাড়া ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভ স্থাপনের তদন্ত

বিশ্ববিদ্যালয়ে স্থাপনা নির্মাণের বিষয়ে সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ‘নির্ভীক জুলাই’ নামে দুটি স্মৃতিস্তম্ভ স্থাপনের অভিযোগও তদন্ত করবে পাঁচ সদস্যের কমিটি।

ডাকসু ভবনের পশ্চিম পাশে কলাভবনসংলগ্ন এলাকায় এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ দুটি স্থাপন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)কে। সদস্য হিসেবে থাকছেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এস্টেট ম্যানেজার সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

জিন্নাহ-মালেকের ছবি প্রদর্শনও তদন্তে

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘ নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শনের ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে। এ জন্যও পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)। সদস্য হিসেবে রয়েছেন আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এস্টেট ম্যানেজার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি সংস্কারের পর ডাকসু সংগ্রহশালা নতুনভাবে চালু হলে সেখানে জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি প্রদর্শনের বিষয়টি সামনে আসে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

একপর্যায়ে এক শিক্ষার্থী জিন্নাহর ছবি ছিঁড়ে ফ্রেম ভাঙচুর করেন। একই সঙ্গে ছবিগুলো অপসারণের দাবিতে বিভিন্ন ছাত্রসংগঠনও প্রতিবাদ জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় যেসব তারিখ

পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় যেসব তারিখ

অস্তিত্বসংকটে রামসার টাঙ্গুয়ার হাওর, অপরিকল্পিত পর্যটনে বাড়ছে মৃত্যু

অস্তিত্বসংকটে রামসার টাঙ্গুয়ার হাওর, অপরিকল্পিত পর্যটনে বাড়ছে মৃত্যু

প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

ডাকসুর তিন কাণ্ডে ৩ তদন্ত কমিটি

ডাকসুর তিন কাণ্ডে ৩ তদন্ত কমিটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App