×

জাতীয়

বাতিল হচ্ছে পে-স্কেলের যেসব প্রণোদনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

বাতিল হচ্ছে পে-স্কেলের যেসব প্রণোদনা

ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল-২০২৬ বাস্তবায়ন হলে বর্তমানে চালু থাকা বিশেষ প্রণোদনা আর পাওয়া যাবে না। ২০২৪ সালে সরকারি চাকরিজীবীদের জন্য এ সুবিধা চালু করা হয়। সে সময় মূল বেতনের ৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রণোদনা সুবিধা বন্ধ হয়ে যাবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নবম জাতীয় পে-স্কেল-২০২৬-এ সরকারি চাকরিজীবীদের মূল বেতন বড় পরিমাণে বাড়ানোর প্রস্তাব থাকলেও উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কমানো হচ্ছে। বর্তমানে সব গ্রেডে মূল বেতনের ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়া হয়। নতুন কাঠামোয় গ্রেড অনুযায়ী ভিন্ন হারে এই সুবিধা নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত কাঠামোয় ২০তম থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধির হার ৫ শতাংশ রাখা হচ্ছে। ৫ম গ্রেডে এ হার ৪ শতাংশ, ৪র্থ ও ৩য় গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং ২য় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব রয়েছে। অর্থাৎ উচ্চ গ্রেডের কর্মকর্তাদের প্রারম্ভিক মূল বেতন বেশি হলেও পরবর্তী বছরগুলোতে ইনক্রিমেন্টের শতাংশ তুলনামূলক কম থাকবে।

সশস্ত্র বাহিনীর ক্ষেত্রেও একই ধরনের গ্রেডভিত্তিক ইনক্রিমেন্ট ব্যবস্থা রাখা হচ্ছে। ক্যাপ্টেন ও সমমর্যাদার পদ থেকে নিচের পদগুলোতে ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়া হবে। মেজর পদে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পদে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমমর্যাদার পদে ২ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

আরো পড়ুন: ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ

নতুন বেতন কাঠামোয় আগের মতোই মোট ২০টি গ্রেড থাকছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতনে বড় পরিবর্তন আনা হয়েছে। ২০তম গ্রেডের প্রারম্ভিক বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে।

মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতাতেও পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। এর মধ্যে বাড়িভাড়া, চিকিৎসা ও মোবাইল ভাতা উল্লেখযোগ্য। ঢাকার সিটি করপোরেশন এলাকায় বর্তমানে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া দেওয়া হলেও নতুন কাঠামোয় তা ৪০ থেকে ৬০ শতাংশে নামানোর প্রস্তাব করা হয়েছে। তবে মূল বেতন বাড়ার কারণে প্রকৃত অর্থে বাড়িভাড়ার পরিমাণ আগের চেয়ে বেশি হতে পারে।

চিকিৎসা ভাতার ক্ষেত্রেও নতুন হার নির্ধারণের প্রস্তাব রয়েছে। ৫০ বছর বয়স পর্যন্ত চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর বয়স পর্যন্ত ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন। অবসরপ্রাপ্তদের মধ্যে ৬০ থেকে ৭০ বছর বয়সিদের জন্য ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সিদের জন্য ৬ হাজার টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব করা হয়েছে।

এবারই প্রথম সব গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ভাতা চালুর প্রস্তাব রাখা হয়েছে। ১ম থেকে ৫ম গ্রেডের কর্মীরা মাসে ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মীরা ১৫০ টাকা করে মোবাইল ভাতা পেতে পারেন।

এ ছাড়া যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতার পরিমাণও বাড়ানোর প্রস্তাব রয়েছে। যাতায়াত ভাতা ৩০০ থেকে ৬০০ টাকা, টিফিন ভাতা ২০০ থেকে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ থেকে ৩০০ টাকা করার কথা বলা হয়েছে। তবে বাংলা নববর্ষ ভাতার হার মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

আরো পড়ুন: সারাদেশে হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলি-২০২৬ অনুমোদনের কথাও জানানো হয়।

সরকারি হিসাব অনুযায়ী, নতুন বেতন কাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় সাড়ে ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারীসহ অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করার কথা থাকলেও সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় মূল বেতন পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রস্তাব রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতি বছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ দেওয়া হবে

মাহদী আমিন প্রতি বছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ দেওয়া হবে

মক্কায় ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের

মক্কায় ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসায়ও নজরদারিতে

ববি হাজ্জাজ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসায়ও নজরদারিতে

নাগরিকের ভুলে জরিমানা, কর্মকর্তার ভুলে কী?

নাগরিকের ভুলে জরিমানা, কর্মকর্তার ভুলে কী? ভুল করলেন কর্মকর্তা, বিল পেলেন নাগরিক—এ কেমন প্রশাসনিক ন্যায়বিচার?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App