×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও সংক্ষিপ্ত হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও সংক্ষিপ্ত হবে

ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স

আমরা আশা করি, রামিসা হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারটা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করতে পারব বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘বিচার করবে আদালত। আমরা সহযোগিতা করব আমাদের আইনানুগ যেসব প্রক্রিয়া আছে, সেগুলো সম্পন্ন করে চার্জশিট দাখিলের মধ্য দিয়ে।’

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় সারাদেশের মানুষ মর্মাহত। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মরদেহ উদ্ধার হয়েছে  এবং ১২ ঘণ্টার মধ্যে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আরো পড়ুন: অপ্রতীম হত্যার রহস্য নিয়ে যা জানালো পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায়  যেসব কিশোর জড়িত, তাদের দুইজনের বয়স সম্ভবত ১৮ বছরের বেশি, একজনের কম হতে পারে, এনআইডি চেক করা হচ্ছে। তারা অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো। তাদের সঙ্গে এই ছেলের সম্পর্ক ছিল, ওঠাবসা ছিল, বন্ধুত্ব ছিল। প্রায় সময় আড্ডা দিত। খোঁজখবর এবং অন্যান্য তথ্য নিয়ে যা দেখা গেছে, তারা অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছর বড়।’

তিনি বলেন, ‘যে মোবাইল নিয়ে ঘটনা, সেই মোবাইলটা উদ্ধার করা হয়েছে প্রধানতম সন্দেহভাজন আসামির কাছ থেকে। ওর নাম তুহিন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমস্ত আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম নিয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘এখানে পুলিশের আমরা প্রশংসা করতে পারি যে তারা ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন সকল আসামিকে গ্রেফতার করতে এবং আলামতসহ অন্যান্য বিষয়গুলো জব্দ করতে সক্ষম হয়েছে।

আরো পড়ুন: আধা ঘণ্টার ব্যবধানে ২ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

উল্লেখ্য, বন্ধুদের সঙ্গে ছবি তুলতে শুক্রবার বিকেল ৩ টায় মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি।=

পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুলনা ক্রিসেন্ট জুট মিলে ফিড কারখানা চালুর প্রতিবাদে অবস্থান কর্মসূচি

খুলনা ক্রিসেন্ট জুট মিলে ফিড কারখানা চালুর প্রতিবাদে অবস্থান কর্মসূচি

‘প্রতিহত নয়, এবার প্রতিরোধ করা হবে’

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ‘প্রতিহত নয়, এবার প্রতিরোধ করা হবে’

‘সনাতনী’ কনের সাজে র‌্যাম্প মাতালেন বারিশা হক

‘সনাতনী’ কনের সাজে র‌্যাম্প মাতালেন বারিশা হক

জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ

জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App