×

জাতীয়

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে মতবিনিময় করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের এ মতবিনিময় হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। সেখানে ট্রাম্পের সঙ্গে ড. খলিলুর রহমানের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে মঙ্গলবার ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ড. খলিলুর রহমান। জাতিসংঘের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তার বক্তব্যে তিনি বৈশ্বিক জনআস্থা পুনরুদ্ধারে সংস্থাটির সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

ড. খলিলুর রহমান বলেন, ৮০ বছর ধরে জাতিসংঘ টিকে থাকাকে একমাত্র সাফল্যের মানদণ্ড হিসেবে দেখার সুযোগ নেই। বৈশ্বিক আস্থা ফিরিয়ে আনতে সংস্থাটিকে নিজেদের ব্যর্থতা ও সীমাবদ্ধতার ‘কঠিন সত্য’ স্বীকার করে গভীর সংস্কারের পথে এগোতে হবে।

তিনি বলেন, ১৯৪৫ সালে ৫০টি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩। তবে দীর্ঘদিন টিকে থাকাই সাফল্যের প্রমাণ নয়। বরং বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি আরও বলেন, সংস্থার সদর দপ্তরের বাইরে থাকা মানুষ জাতিসংঘ এখনো টিকে আছে কি না, তা জানতে চাইছে না; তারা জানতে চাইছে, জাতিসংঘ কার্যকরভাবে কাজ করছে কি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না

অপ্রতিমের মা আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App