৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর ৫১তম বিশেষ সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়ার জন্য শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আরো পড়ুন: ডিএমপির তিন পুলিশ পরিদর্শককে বদলি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আবেদন শেষে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পাবেন।
প্রার্থীদের বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
