×

জাতীয়

পুলিশে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম

পুলিশে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা

ছবি : সংগৃহীত

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের জন্য পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী সপ্তাহে এ ইউনিট গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার সিকিউরিটি ইউনিটের জন্য পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপির একটি পদ থাকলে সেটি ব্যবহার করা হবে। পদ না থাকলে নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, সাইবার সিকিউরিটি ইউনিটের শাখা মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়েও থাকবে। থানা ও জেলা পর্যায়ে ইউনিটগুলোকে আধুনিক যন্ত্রপাতি দেওয়া হবে। পাশাপাশি সদরদপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় পরিসরের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার ব্যবস্থা থাকবে।

মন্ত্রী বলেন, এ বিষয়ে প্রকল্প প্রণয়নের জন্য কয়েক সপ্তাহ আগেই নির্দেশ দেওয়া হয়েছে। যেসব সাইবার অপরাধ জটিল প্রকৃতির হবে, সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে এনে বিশ্লেষণ করা হবে। আর থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ সম্ভব এমন ঘটনাগুলো সেখানেই নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

সাইবার অপরাধের বিস্তার তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেসকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ আধুনিক অপরাধপ্রবণতার একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। কোনো কোনো দেশে মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত সাইবার বা স্ক্যামভিত্তিক অপরাধ বলে উল্লেখ করেন তিনি। এ কারণে বাংলাদেশেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে মোকাবিলার প্রয়োজন রয়েছে বলে জানান মন্ত্রী।

এ সময় পুলিশের সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়েও সতর্ক করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের কেউ যদি নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগ রেখে নানা ধরনের তথ্য প্রচার বা অন্য কোনো কার্যক্রমে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

পুলিশে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা

পুলিশে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা

শেখ হাসিনার বিচার নিয়ে কূটনৈতিক বার্তা দিলো যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার বিচার নিয়ে কূটনৈতিক বার্তা দিলো যুক্তরাষ্ট্র

কমলো স্বর্ণের দাম, ক্যারেটের প্রতি কত?

কমলো স্বর্ণের দাম, ক্যারেটের প্রতি কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App