×

জাতীয়

সরকারি চাকরিজীবীদের ২ দিনের ছুটি ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

সরকারি চাকরিজীবীদের ২ দিনের ছুটি ঘোষণা

ছবি : সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ চার এলাকায় সরকারি চাকরিজীবীদের জন্য দুই দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর এ ছুটি কার্যকর থাকবে।

রোববার মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংককের পাশাপাশি ননথাবুরি, পাথুম থানি ও সামুত প্রাকান প্রদেশও বিশেষ ছুটির আওতায় থাকবে। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা কমানো এবং মানুষের চলাচলে বিঘ্ন এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে না। যেসব দপ্তরে জরুরি কাজ বা আগে থেকে নির্ধারিত গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে, সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা প্রয়োজন অনুযায়ী তা চালু রাখার সিদ্ধান্ত নিতে পারবেন। সরকারি অনলাইন সেবাও চালু থাকবে।

বিশেষ এই ছুটির কারণে ফেব্রুয়ারির নির্বাচনে ব্যবহৃত ব্যালট নিয়ে আদালতের একটি গুরুত্বপূর্ণ রায়ের সময়সূচিতে প্রভাব পড়তে পারে। ওই রায় নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে রয়টার্স জানিয়েছে। তবে আদালত এখনো রায়ের সময়সূচি পরিবর্তনের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।

এর আগে শনিবার ব্যাংকককে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়। প্রায় ৪৮ ঘণ্টায় রাজধানীতে ৩০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়। এতে প্রধান সড়কগুলোতে পানি জমে যায় এবং কোথাও কোথাও গাড়ি আংশিকভাবে পানিতে ডুবে যায়।

রোববার বৃষ্টির তীব্রতা কমে আসায় অনেক এলাকায় পানি নামতে শুরু করে। তবে কিছু এলাকায় এখনো পানি জমে আছে এবং কয়েকজন বাসিন্দা বাড়িতে আটকা রয়েছেন।

তথ্যসূত্র: রয়টার্স

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামছে আরও ১০০ পিংক বাস

নামছে আরও ১০০ পিংক বাস

গোপন বৈঠক থেকে আটক হওয়া ২৭ জন কারাগারে

গোপন বৈঠক থেকে আটক হওয়া ২৭ জন কারাগারে

ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App