×

জাতীয়

হামলা-ভাঙচুর-লুটপাট-জবরদখল নিয়ে যা বলল টিআইবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

হামলা-ভাঙচুর-লুটপাট-জবরদখল নিয়ে যা বলল টিআইবি

ফাইল ছবি

দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করে সারা দেশে অবিলম্বে দলীয় আত্মশুদ্ধির অভিযান চালানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট ও ভাঙচুর, কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এবং কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে টিআইবি।

সরকারের জন্য বিব্রতকর দৃষ্টান্ত

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাড্ডা এমসিএইচ স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট, ভাঙচুর ও জবরদখলের ঘটনা সরকার ও ক্ষমতাসীন দলের জন্য একটি বিব্রতকর দৃষ্টান্ত। সংরক্ষিত এক সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় পুলিশের উপস্থিতিতে অর্ধশত বছর ধরে দরিদ্র মা ও শিশুদের সেবা দেওয়া একটি দাতব্য প্রতিষ্ঠান ধ্বংস করার মাধ্যমে কী দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে—এমন প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন: আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিস্তৃত পরিসরে দখলবাজির অভিযোগ

ড. ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, ইন্টারনেট সংযোগ ও বর্জ্য সংগ্রহের মতো বিভিন্ন খাতে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ব্যাপক অভিযোগ উঠছে। এসব কর্মকাণ্ডের জেরে নেতাকর্মীদের মধ্যকার অসুস্থ প্রতিযোগিতা ও অন্তর্ঘাত অনেক সময় সহিংস রূপ নিচ্ছে, যা দখলবাজিকে স্বাভাবিক করে তুলছে এবং সরকারের জন্য বড় অশনিসংকেত হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, কিশোরগঞ্জের জলমহাল সংঘর্ষ ও স্টুডিও ভাঙচুরের ঘটনা বিগত সময়ের বিভিন্ন ঘটনারই ধারাবাহিকতা। এসব ঘটনা সরকারের সদিচ্ছাকে ম্লান করে জনগণের কাছে নেতিবাচক বার্তা পাঠাচ্ছে।

আত্মশুদ্ধি ও কঠোর পদক্ষেপের দাবি

দুর্নীতিবিরোধী নির্বাচনি অঙ্গীকার রক্ষায় এখনই কার্যকর আত্মশুদ্ধিমূলক পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে টিআইবি জানায়, অন্যথায় ভবিষ্যতে এসব অপরাধ নিয়ন্ত্রণের সুযোগ হাতছাড়া হতে পারে।

সংস্থাটি আরও অভিযোগ করে, অনেক ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা বা বহিষ্কার করা হলেও ক্ষমতার অপব্যবহারে জড়িতদের সঙ্গে দলীয় সংশ্লিষ্টতার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এর ফলে সমাজে পুনরায় স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে টিআইবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামছে আরও ১০০ পিংক বাস

নামছে আরও ১০০ পিংক বাস

গোপন বৈঠক থেকে আটক হওয়া ২৭ জন কারাগারে

গোপন বৈঠক থেকে আটক হওয়া ২৭ জন কারাগারে

ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App