আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম
ফাইল ছবি
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার সকাল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে এবং আজ রোববারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
স্বর্ণের নতুন দাম (ভ্যাটসহ):
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা (১,৬৯১ টাকা কমানো হয়েছে)।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা (১,৫৭৪ টাকা কমানো হয়েছে)।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা (১,৩০১ টাকা কমানো হয়েছে)।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা (১,১০৮ টাকা কমানো হয়েছে)।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।
কমেছে রুপার দামও
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। নতুন দাম অনুযায়ী—
২২ ক্যারেটের রুপা: প্রতি ভরি ৪,৮৪০ টাকা (২৯২ টাকা কমানো হয়েছে)।
২১ ক্যারেটের রুপা: প্রতি ভরি ৪,৬০৭ টাকা (৩৫০ টাকা কমানো হয়েছে)।
১৮ ক্যারেটের রুপা: প্রতি ভরি ৩,৯৬৬ টাকা (২৯১ টাকা কমানো হয়েছে)।
সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ৩,০৩২ টাকা (১৭৫ টাকা কমানো হয়েছে)।
