×

জাতীয়

৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল

গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর, জিএম বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম

গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর, জিএম বরখাস্ত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও গ্রাহক আলেয়া খাতুন। ছবি: সংগৃহীত

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে প্রায় ৫০৭ কোটি টাকার অস্বাভাবিক বিল পাঠানোর ঘটনায় ভুক্তভোগী গ্রাহক আলেয়া খাতুনকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সঙ্গে এই গুরুতর অবহেলার দায়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল ইস্যু করা হয়। বিলটিতে দেখা যায়, এক মাসে তাঁর বিদ্যুৎ ব্যবহার হয়েছে মাত্র ২৩৫ ইউনিট; অথচ শুধু ডিমান্ড চার্জ হিসেবেই দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা! এর সঙ্গে ভ্যাট ও মিটার ভাড়া যোগ করে মোট বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

আরও পড়ুন: অক্টোবর-নভেম্বরে এলএনজি আমদানিতে ঘাটতি হবে না: পেট্রোবাংলা

অথচ ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ওই গ্রাহকের প্রকৃত বিল আসার কথা ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা। পরে ভুল ধরা পড়ার পর তা সংশোধন করে প্রকৃত বিল দেওয়া হলে গ্রাহক তা পরিশোধ করেন। তবে এই অবিশ্বাস্য ভুল ও এর ফলে সৃষ্ট চরম ভোগান্তির বিষয়টি জানাজানি হওয়ার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

মন্ত্রীর ফোন ও জিএম বরখাস্ত

ঘটনাটি মন্ত্রণালয়ের নজরে আসার পর বুধবার সকালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সরাসরি ভুক্তভোগী আলেয়া খাতুনকে ফোন করেন। অস্বাভাবিক বিলের কারণে তাকে যে হেনস্তা ও মানসিক ভোগান্তির মুখে পড়তে হয়েছে, সে জন্য মন্ত্রী আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পাশাপাশি, দায়িত্ব পালনে চরম অবহেলা ও এমন ভুলের জন্য মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের উপজেলা সভাপতিসহ আটক ১৪

আওয়ামী লীগের উপজেলা সভাপতিসহ আটক ১৪

কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক তিন শতাধিক

কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক তিন শতাধিক

স্ত্রীকে হারিয়ে ক্ষোভে নিজ শরীরে আগুন দিল যুবক

স্ত্রীকে হারিয়ে ক্ষোভে নিজ শরীরে আগুন দিল যুবক

গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর, জিএম বরখাস্ত

৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর, জিএম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App