×

জাতীয়

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি মিশু (বামে) ও শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম (ডানে)। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের চাঞ্চল্যকর মামলায় ছাত্রদলের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ৩৬ বছর বয়সি সাজ্জাদ হোসেন মিশু শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য।

বর্তমানে তিনি জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে এই মামলায় শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলমকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে এই ঘটনায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হলো।

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর নূর আলমকে যুবদলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন: ‘বঙ্গোপসাগরীয় অঞ্চলকে যৌথ সমৃদ্ধির এলাকায় পরিণত করতে চায় বাংলাদেশ’

ঘটনার পটভূমি ও প্রশাসনিক পদক্ষেপ:

গত ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং পরবর্তীতে একটি এক্সকাভেটর (ভেকু) এনে স্বাস্থ্যকেন্দ্রটির একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয়।

এই ঘটনার পর স্থানীয় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে শাহ আলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়।

রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিক্রিয়া:

হামলার সঙ্গে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিএনপি কঠোর পদক্ষেপ গ্রহণ করে। দলটির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার যুবদল ও ছাত্রদলের স্থানীয় কমিটিও বিলুপ্ত করা হয় এবং অভিযুক্ত কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

এদিকে, এই ঘটনার সঙ্গে নাম জড়ানোর পর প্রধানমন্ত্রীর নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি গত বৃহস্পতিবার পদত্যাগ করেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের আনুষ্ঠানিক তদন্তপ্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত নেতা আখতারুজ্জামান একদিনের রিমান্ডে

ইডিকে হুমকি জামায়াত নেতা আখতারুজ্জামান একদিনের রিমান্ডে

কঠোর নিরাপত্তায় রূপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছে ইউরেনিয়াম

কঠোর নিরাপত্তায় রূপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছে ইউরেনিয়াম

জামায়াত নেতা আখতারুজ্জামানকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জামায়াত নেতা আখতারুজ্জামানকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App