×

জাতীয়

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

বর্তমান বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা একটি নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, বৈশ্বিক প্রবৃদ্ধির ধীরগতি, ঋণের উচ্চ ব্যয় এবং বাণিজ্যিক সংরক্ষণবাদের মতো চ্যালেঞ্জের মধ্যে অর্থনীতিকে এগিয়ে নিতে তথ্যনির্ভর ও বাস্তবসম্মত নীতি গ্রহণ জরুরি।

শনিবার (৩ অক্টোবর) ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউআইইউর অর্থনীতি বিভাগের সহযোগিতায় জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ) উদ্যোগে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, নীতি প্রণয়নে বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করার পাশাপাশি তথ্যের যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নানা ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলা করতে হয়। অনেক ক্ষেত্রে সীমিত তথ্যের ভিত্তিতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়।

তিনি জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ২২৪টি দল ‘ইকনথন ২০২৬’-এ নিবন্ধন করেছে। কুইজ, কেস সলভিং ও পলিসি মেকিংয়ের মতো বিভিন্ন কঠিন ধাপ অতিক্রম করে যারা চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে, তাদের প্রশংসা করেন তিনি।

দেশ ও বিশ্বের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জ্বালানির মূল্য, বৈদেশিক মুদ্রার ওপর চাপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি কর ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, জনগণের করের প্রতিটি টাকার স্বচ্ছতা নিশ্চিত করা এবং তা কার্যকরভাবে ব্যবহার করা সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কোনো জাতির অগ্রগতির জন্য দক্ষতার বিকল্প নেই। তবে দক্ষতার সঙ্গে সততা ও মানবিকতার সমন্বয় না ঘটলে সেই দক্ষতা সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে পারে না।

তিনি আরও বলেন, অর্থনীতি কেবল পরীক্ষায় ভালো ফল বা পাস করার বিষয় নয়। অর্থনীতিকে গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং নীতি ও সততার সঙ্গে দেশের সেবায় কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে. এম. এ. শামীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।

সমাপনী অনুষ্ঠানে ‘ইকনথন ২০২৬’-এর বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App