×

জাতীয়

স্বাস্থ্য প্রতিমন্ত্রী

‘৩৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে এক মাসে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

‘৩৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে এক মাসে’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। ছবি: সংগৃহীত

সারা দেশে ইতোমধ্যে দুই কোটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠনের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবিলায় নতুন সরকারের নেতৃত্বে কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনি প্রচারণা ও ইশতেহারে দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জনগণের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কর্মসূচির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিভিন্ন টিকাদান কর্মসূচি অব্যাহত রাখাকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ এবং বিশেষ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীরা সহযোগিতা করছেন।

হাম প্রতিরোধে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার ১৫ দিন পর থেকেই সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে। এরই মধ্যে এর অগ্রগতি দৃশ্যমান। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সিটি করপোরেশন এবং স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সারা দেশে দুই কোটি শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তবে দুই কোটি শিশুকে টিকা দেওয়ার পরও সরকার কর্মসূচি শেষ করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিটি শিশুর জীবন মূল্যবান। একটি শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেটিই সরকারের লক্ষ্য।’ এ কারণে এবারের কর্মসূচিকে ‘মপ-আপ ক্যাম্পেইন’ হিসেবে নেওয়া হয়েছে।

এই কর্মসূচির আওতায় দূরবর্তী এলাকার শিশু, প্রতিবন্ধী শিশু এবং আগের ধাপের টিকাদান কর্মসূচি থেকে কোনো কারণে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব শিশুর কাছে পৌঁছাতে বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি শিশুর কাছে পৌঁছে তাদের নিরাপত্তা ও জীবন নিশ্চিত করাই এই কর্মসূচির লক্ষ্য। এটি বাংলাদেশের জনগণের কাছে সরকারের অঙ্গীকার।’

তিনি আশা প্রকাশ করেন, আগামী এক মাসের মধ্যে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে।

টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবার সহযোগিতা ছাড়া এই কর্মসূচি সফল করা সম্ভব হতো না। বিশেষ করে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি ও ইউনিসেফ সর্বাত্মক সহযোগিতা করেছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মী, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্টরা অনেক কষ্ট করে কর্মসূচির আওতায় প্রতিটি শিশুকে খুঁজে বের করছেন।

তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকা থেকে শুরু করে প্রত্যন্ত চরাঞ্চলে বসবাসকারী শিশুদের কাছেও টিকাদান কর্মসূচির আওতায় পৌঁছানো সম্ভব হয়েছে। এটি সম্মিলিত প্রচেষ্টারই ফল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

‘স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর’

হাইকোর্টের রায় ‘স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর’

‘৩৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে এক মাসে’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘৩৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে এক মাসে’

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি কেন

সিআইএ ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি কেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App