×

জাতীয়

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদত্যাগ করায় আসনটি শূন্য হয়েছে। এ কারণে সেখানে উপনির্বাচনের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে। এ নির্বাচনে ওসিবি ও আইসিপিবি—উভয় পদ্ধতি কার্যকর থাকবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। সংশ্লিষ্ট দুই উপজেলার উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন কে এই সুন্দরী

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন কে এই সুন্দরী

ঢাকায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪৯ জনসহ ৪৯৭ গ্রেপ্তার

ঢাকায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪৯ জনসহ ৪৯৭ গ্রেপ্তার

গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি

গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App