×

চট্টগ্রাম

তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম

তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

ছবি : সংগৃহীত

কুমিল্লায় ১৩ বছর বয়সী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমনকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিভিন্ন দিক সামনে এসেছে। পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, তাজমীনের সঙ্গে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং এ নিয়ে ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল।

শনিবার (১০ অক্টোবর) সকালে তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র এসব তথ্য জানায়। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে তাজমীনের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য মোবাইল ফোনের কললিস্ট, তথ্যপ্রযুক্তিগত উপাত্ত এবং বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে তাঁরা বেশ কিছু তথ্য পেয়েছেন। তবে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা নিশ্চিত হতে আরও তদন্ত চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তাজমীন। পরিবারের সদস্যদের জানিয়েছিল, বান্ধবীর বাসায় বেড়াতে যাবে।

পরে তার মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার দিন সে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিল। পরদিন কুমিল্লায় ফিরে আবার কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে রওনা হয়ে রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় নুরজাহান হোটেলের সামনে নামে তাজমীন। সিসিটিভি ফুটেজে তাকে একটি গাড়ি থেকে একা নামতে দেখা যায়।

পরে হোটেলের আশপাশের বিভিন্ন ক্যামেরার ফুটেজে তার হাতে মোবাইল ফোন এবং কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে চলাফেরার দৃশ্য পাওয়া যায়। একপর্যায়ে তাকে সড়কের দিকে যেতে দেখা গেলেও এরপর তার গতিবিধি সম্পর্কে নিশ্চিত হওয়ার মতো কোনো ফুটেজ পাওয়া যায়নি।

তদন্ত কর্মকর্তাদের দাবি, কুমিল্লা শহরের রেসকোর্স এলাকার বাসায় ফেরার জন্য তাজমীন একাই একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। এ সময় তার হাতে থাকা আইফোনটি চালক সুমনের নজরে আসে। পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকাসক্ত অবস্থায় অটোরিকশা চালানো সুমন নির্ধারিত পথের পরিবর্তে অন্য পথে গাড়ি নিয়ে যান।

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর গ্রামের একটি ফসলি জমি থেকে তাজমীনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি পরিত্যক্ত অটোরিকশাও জব্দ করে পুলিশ।

অটোরিকশাটির নিবন্ধনসংক্রান্ত তথ্য যাচাই করে এর মালিক হিসেবে লালমাই উপজেলার আবুল হাসেমকে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার রাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তাঁর অটোরিকশাটি ভাড়ায় চালাতেন মো. সুমন। সুমন লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের জয়নগর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

এরপর সুমনকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে শুক্রবার চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন তাজমীনের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পুরো ঘটনা এবং এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’

‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App