×

রাজধানী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৮ এএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।

ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, রাত সোয়া ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তাঁরা আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে যান।

ডিসি ইবনে মিজান আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’

‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App