×

জাতীয়

১৯ তারিখ ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

১৯ তারিখ ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে স্পেশাল রেসপন্স ব্যটালিয়ন (এসআরবি)। বুধবার (১৮ নভেম্বর) এসআরবির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান এসআরবির লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ, বিজিবি, আনসার এবং স্পেশাল রেসপন্স (এসআরবি)-র সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী ‘কম্পোজিট ফোর্স’ দিনরাত গোপালগঞ্জে মাঠে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে এসআরবি কঠোর অবস্থানে রয়েছি।

তিনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলায় সেখানে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি এসআরবি-র দুটি ব্যাটালিয়ন সরাসরি সম্পৃক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে এসআরবি-৬ এবং ফরিদপুর থেকে যাওয়া এসআরবি-১০ ব্যাটালিয়নের একটি অংশ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নানকসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

নানকসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

রোনালদোর ৭ নম্বর জার্সিতে প্রথম গোলেই পর্তুগালকে জেতালেন ফোর্বস

রোনালদোর ৭ নম্বর জার্সিতে প্রথম গোলেই পর্তুগালকে জেতালেন ফোর্বস

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল আকভান, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল আকভান, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস

পুলিশের গাড়ি নিয়ে গেল চোর

পুলিশের গাড়ি নিয়ে গেল চোর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App