×

জাতীয়

দুই জেলায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

দুই জেলায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের দুই কর্মকর্তাকে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন ও বদলি করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ চাকমাকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এ বদলি ও পদায়ন কার্যকর থাকবে। দুই কর্মকর্তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞা

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞা

দুই জেলায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার

দুই জেলায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায় আসছেন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায় আসছেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App