×

জাতীয়

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণ ও বিতরণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলন সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ বিষয়ে রোববার (২২ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।

এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও নির্ধারিত সময়ে সম্পন্ন করা এবং জাতীয় দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত, অর্থাৎ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে হবে।

এ নির্দেশনা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিক ও স্বত্বাধিকারীদের দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অতি জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞা

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞা

দুই জেলায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার

দুই জেলায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায় আসছেন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায় আসছেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App