×

জাতীয়

আজ বিকেলে টিকা নেবেন রাষ্ট্রপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২১, ১০:৫৪ এএম

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ বুধবার বিকাল ৫টায় করোনার টিকা নেবেন। মঙ্গলবার (৯ মার্চ) রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন এ তথ্য জানান।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‍করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানা করোনার টিকা নেন।

গত ২৮ জানুয়ারি রাজধানীর ৫টি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়। দেশব্যাপী ১০০৫টি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই অনেক বিশেষ ব্যক্তি এবং মন্ত্রীরাও টিকার প্রথম ডোজ নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া

নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া

যুবকদের জন্য সুখবর

যুবকদের জন্য সুখবর

মহাখালীতে ভবনে আগুন

মহাখালীতে ভবনে আগুন

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App