×

জাতীয়

জরুরি প্রেসিডিয়াম বৈঠক ডেকেছেন এরশাদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৯ পিএম

জরুরি প্রেসিডিয়াম বৈঠক ডেকেছেন এরশাদ

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের করণীয় নিয়ে আলোচনার জন্য দলের জরুরি প্রেসিডিয়াম বৈঠক ডেকেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। আগামীকাল সোমবার এরশাদ তার বনানী কার্যালয়ে এ বৈঠক ডেকেছেন। জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, দেশের রাজনীতিতে এখন উত্তাপ বিরাজ করছে। বর্তমান পরিস্থিতি, সামনের দিনগুলোতে সম্ভাব্য গতিপ্রবাহ এবং আগামী একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য জরুরি এ প্রেসিডিয়াম বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান। সেখানে জাপার করণীয়, ভূমিকা ও কৌশল নিয়ে প্রেসিডিয়াম সদস্যরা মত দেবেন। সেটির ভিত্তিতে দলের আগামী কৌশল নির্ধারিত হবে। জাপার বেশ ক’জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের মামলার রায় এবং এটিকে ঘিরে রাজনীতির গতিপ্রবাহের দিকে সতর্ক দৃষ্টি রাখছে জাপা। পরিস্থিতি যে দিকেই যাক সেখান থেকে জাপা কীভাবে সুবিধা নিতে পারে, সেটিকেই অগ্রাধিকার দেয়া হচ্ছে। সেক্ষেত্রে বিএনপি নির্বাচনে অংশ নিলে এক ধরনের কৌশল নেবে দলটি, আর বিএনপি আবারো নির্বাচন বর্জন করলে দলের কৌশলে ভিন্নতা থাকবে। তবে বিদ্যমান সংবিধানেই নির্বাচনের পক্ষে স্পষ্ট অবস্থান রয়েছে জাপার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App