×

জাতীয়

লকডাউন বাড়তে পারে, গণপরিবহণ চালুর চিন্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ০৭:২৪ পিএম

লকডাউন বাড়তে পারে, গণপরিবহণ চালুর চিন্তা

গণপরিবহন। ফাইল ছবি

করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে ঈদের আগে আরেক দফা লকডাউন বাড়তে পারে। তবে এবার সরকার একই সঙ্গে সীমিত পরিসরে গণপরিবহন চালু করার চিন্তা-ভাবনা করছে। সবশেষ এক সপ্তাহ মেয়াদ বাড়িয়ে আগামী ৫ মে পর্যন্ত বিধি-নিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু করোনায় মৃত্যুর সংখ্যা না কমায় বিধি-নিষেধ বাড়ানোর ঘোষণা আসতে পারে আবারও।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ভারত ও আমাদের দেশের কোভিড পরিস্থিতি বিবেচনায় আমাদের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। কমাতে হবে মৃত্যু এবং সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতিই রাখতে হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, সামনের দিনগুলোতে আরও বেশি সতর্ক থাকতে হবে। আমরা যথেষ্ট ঝুঁকির মধ্যে আছি। আগামী দিনগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে বিধি-নিষেধগুলো মানবো এবং আগামীতে কী অবস্থা তা পর্যবেক্ষণে থাকবে। আমাদের মনে রাখতে হবে জীবন আগে, জীবন বাঁচানারোর জন্য প্রন্তুত থাকতে হবে।

লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় পরিবহন মালিক-শ্রমিকরাও বিড়ম্বনায় পড়েছেন। দোকানপাট খোলা রাখায় তাদের পক্ষে গণপরিবহন চালুর দাবি উঠেছে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসনের কর্মকর্তারা বলছেন, এবার লকডাউন বাড়ানো হলেও গণপরিবহন সীমিত আকারে চালু রাখা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যবর্তী নির্বাচনে পাল্টে গেল রাজনীতির সমীকরণ

মধ্যবর্তী নির্বাচনে পাল্টে গেল রাজনীতির সমীকরণ

শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App