×

জাতীয়

শিগগিরই ঢাকা-লন্ডন কার্গো ফ্লাইট চালু হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৪ এএম

শিগগিরই ঢাকা-লন্ডন কার্গো ফ্লাইট চালু হবে
ঢাকা-লন্ডন সরাসরি কার্গো ফ্লাইট শিগগিরই পুনরায় চালু হচ্ছে বলে আশা করা যাচ্ছে। ২০১৬ সালের মার্চ মাসে আরোপিত এ সংক্রান্ত নিষেধাজ্ঞা ব্রিটেনের প্রত্যাহার করতে যাওয়ার প্রেক্ষাপটে এ আশাবাদ ব্যক্ত করা হয়। সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন গতকাল শুক্রবার রাতে বলেন, বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই অগ্রগতিতে আমরা সন্তুষ্ট। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। বরিস জনসন রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য গতকাল দুদিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক ও বাংলাদেশে ব্রিটিশ হাইকশিনার অ্যালিসন ব্লাক উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত

নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত

নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

শেখ হাসিনা ইস্যুতে ঢাকা–দিল্লি–ওয়াশিংটন: নেপথ্যে কি নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ?

শেখ হাসিনা ইস্যুতে ঢাকা–দিল্লি–ওয়াশিংটন: নেপথ্যে কি নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ?

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App