×

জাতীয়

ভাসানচরে প্রথম ঈদ উদযাপনে রোহিঙ্গারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২১, ০৬:৩৩ পিএম

ভাসানচরে প্রথম ঈদ উদযাপনে রোহিঙ্গারা

শুক্রবার ভাসানচরে প্রথমবারের মতো ঈদের নামাজ আদায় করে সেখানে পুনর্বাসিত রোহিঙ্গারা।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে উৎসব মুখর পরিবেশে প্রথমবারের মতো রোহিঙ্গারা ঈদুল ফিতর উদযাপন করেছে। শুক্রবার (১৪ মে) সকালে ভাসানচরে দুটি জামাতে প্রায় সাড়ে ৪ হাজার রোহিঙ্গা ঈদের নামাজ আদায় করে।

১ নম্বর ওয়্যার হাউজে স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত ও সাড়ে ৮টার দিকে দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ সময় ভাসানচরে অবস্থানরত মুসলমান রোহিঙ্গারা সম্মিলিতভাবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে।

ভাসানচর থানার ওসি মাহে আলম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ওসি আরো জানান, ঈদের নামাজের জামাত দুটি বিটিভি ও সময় টিভি সরাসরি সম্প্রচার করা হয়। বর্তমানে ভাসানচর ক্যাম্পে ১৮ হাজার ৪১৬ জন রোহিঙ্গা বসবাস করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App