×

জাতীয়

দুই দিনের রিমান্ডে রাজধানীর ‘রক কিং’ সদস্যরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২১, ০৯:১০ পিএম

দুই দিনের রিমান্ডে রাজধানীর ‘রক কিং’ সদস্যরা

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ছবি: ভোরের কাগজ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর শনির আখরা থেকে গ্রেপ্তার কিশোর গ্যাং ‘রক কিং’ এর ৫ সদস্যকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ভার্চুয়াল আদালতে শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যদের কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত দেখানো হয়। রিমান্ডে যাওয়া ৫ জন হলেন, মো. সুমন মিয়া, আজাহারুল ইসলাম ওরফে দোলন, ইমন আহম্মেদ শুভ, নাজমুল হাসান ওরফে সৈকত ও অন্তর হোসেন মোল্লা। আদালত সূত্রে জানা যায়, গতকাল বুধবার এ মামলায় তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মনির হোসেন আসামিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। এরপর আদালত শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। আজ আদালত তাদেরকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার (১৫ জুন) দিবাগত রাতে শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং 'রক কিং' গ্রুপের ৫ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে ৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সুইচ গিয়ার, দুটি স্টীলের বাটন, তিনটি মেটাল চেইন ও ৫টি বক্সিং পাঞ্চার যন্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস জানান, গত ১৬ মে সন্ধ্যায় রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপর জয় কালী মন্দিরের কাছে একটি প্রাইভেটকারের গতি রোধ করে কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্যরা গাড়ীর চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে শারীরিকভাবে আক্রমনের জন্য উদ্ধত হয় এবং গাড়ীতে আঘাত করে। এ সময় উক্ত গাড়ীতে এক জন ভদ্রলোক তার স্ত্রী এবং সন্তানসহ অবস্থান করছিলেন। উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে। এরপর অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App