×

জাতীয়

রেইনট্রি হোটেলে শিক্ষার্থী ধর্ষণে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:১২ পিএম

রেইনট্রি হোটেলে শিক্ষার্থী ধর্ষণে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দাবি

রেইনট্রি হোটেলে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাফাত আহমেদ খালাস পেয়েছেন। ফাইল ছবি

রাজধানীর বনানীতে ২৭ নম্বর রোডে দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাকি চারজন হলেন- সাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম, সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন।

রবিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম কামরুন্নাহারের আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনে পাবলিক প্রসিকিউটর আফরোজা আক্তার অরেঞ্জ এ দাবি জানান। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানির জন্য আগামী ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এর আগে গত ২৯ আগস্ট একই আদালতে আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি হয়। এসময় আসামিরা আদালতে নিজেদেরকে নির্দোষ দাবি করেন। এরপর আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত আসামিরা মামলার বাদী (শিক্ষার্থী), তার বান্ধবী এবং এক বন্ধুকে আটকে রাখে। অস্ত্র দেখিয়ে ভয় প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে দুই শিক্ষার্থীকে জোর করে একটি কক্ষে নিয়ে যায় আসামিরা। এরপর মামলার বাদীকে সাফাত আহমেদ ও তার বান্ধবীকে নাঈম আশরাফ একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৭ সালের ৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১৯ জুন একই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। এর পরের মাসে ১৩ জুলাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। এ মামলায় মোট ৪৭ সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাকুরিচ্যুত বিডিআরদের পুনর্বহাল নিয়ে যা বললো স্বরাষ্ট্রমন্ত্রী

চাকুরিচ্যুত বিডিআরদের পুনর্বহাল নিয়ে যা বললো স্বরাষ্ট্রমন্ত্রী

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আলোচিত যে ৬ রায়

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আলোচিত যে ৬ রায়

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১৬০

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১৬০

নিয়োগ পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভাতে বাড়ানোর প্রতিবাদ, বেরোবিতে বিক্ষোভ

নিয়োগ পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভাতে বাড়ানোর প্রতিবাদ, বেরোবিতে বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App