×

জাতীয়

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৪ এএম

গাজীপুরে ঝুটের গুদামে আগুন
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় কয়েকটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কোনাবাড়ী নতুন বাজার এলাকায় সেলিম হোসেন ও আব্দুস সালাম খানেরসহ ৭-৮টি ঝুট (কারখানার পরিত্যাক্ত মালামাল) গুদাম রয়েছে। সকালে ব্যবসায়ী আব্দুস সালাম খানের গুদাম ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, কাশিমপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। এরআগে গত ১ ও ২ ফেব্রুয়ারি কোনাবাড়ি এলাকায় একই কায়দায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন ওই অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App