×

জাতীয়

আর সংক্ষিপ্ত হবে না এসএসসির সিলেবাস: শিক্ষামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ০৫:২০ পিএম

আগামী বছরের এসএসসি পরীক্ষার সিলেবাস আর সংক্ষিপ্ত করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। এর ওপর পাঠদানের পরে পাবলিক পরীক্ষা নেয়া হবে। এই সিলেবাস আর সংক্ষিপ্ত করা হবে না।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ হলে পরীক্ষার আয়োজন করা হবে। সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্ত করার জন্য কেউ আন্দোলন করলে তা আমলে নেয়া হবে না।

সেই কারণে আন্দোলনে না গিয়ে পড়াশুনায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী।

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও দুর্নীতি বিষয়ক প্রতিবেদনকে কেন্দ্র করে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, টিআইবির প্রতিবেদন আমাদের নজরে এসেছে। এ ব্যাপারে আমরা পর্যবেক্ষণ করছি। দ্রুত সময়ের মধ্যে টিআইবির প্রতিবেদন সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে এ প্রসঙ্গে স্পষ্ট ব্যাখ্যা তুলে ধরা হবে।

এর আগে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, পত্রিকা খুললেই শুধু নেগেটিভ নিউজ চোখে পড়ে। এতে মানুষের আত্মবিশ্বাস কমে যায়। সেই কারণে নেগেটিভ নিউজের পাশাপাশি পজিটিভ নিউজকে গুরুত্ব দিয়ে তা প্রকাশ করতে হবে। মানুষ সকালে ঘুম থেকে উঠে পজিটিভ নিউজ পড়লে তার দিনটি ভালো কাটবে, দিনে ভালো একটি কাজ করার উৎসাহ তৈরি হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থপতি নিখিল চন্দ্র গুহ, সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান খান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App