×

জাতীয়

পা হারানো রাসেলকে ৩৩ লাখ টাকা দিল গ্রিন লাইন কর্তৃপক্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১০:৪৫ এএম

পা হারানো রাসেলকে ৩৩ লাখ টাকা দিল গ্রিন লাইন কর্তৃপক্ষ

স্ত্রী-সন্তানসহ দুর্ঘটনায় পা হারানো রাসেল

হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণ হিসেবে চার কিস্তিতে ২০ লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। রাসেলের পা হারানোর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনকারীর আইনজীবী খোন্দকার শামসুল হক শনিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সব মিলিয়ে ৩০ লাখ টাকা এবং ‍চিকিৎসা বাবদ তিন লাখ ৪০ হাজার টাকা পেয়েছে রাসেল।

রাসেল সরকার একটি প্রতিষ্ঠানের ভাড়া গাড়ি চালাতেন। ২০১৮ সালের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান তিনি। এ ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম ওই বছরই হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১৪ মে হাইকোর্ট রুল দেন।

রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১ অক্টোবর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে রায় দেন। ঘোষিত রায়ে তিন মাসের মধ্যে রাসেলকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইনকে নির্দেশ দেওয়া হয়।

আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা জানান, হাইকোর্টের রায়ের পর চার কিস্তিতে রাসেলকে ২০ লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন কর্তৃপক্ষ। রায়ের আগে উচ্চ আদালতের আদেশের পর রাসেলকে দুই দফায় ১০ লাখ টাকা এবং তাঁর চিকিৎসাবাবদ ৩ লাখ ৪০ হাজার টাকা দিয়েছিল গ্রিন লাইন কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদল নেতার বাসায় মিলল বিপুল বিদেশি মদ, গ্রেপ্তার ২

ছাত্রদল নেতার বাসায় মিলল বিপুল বিদেশি মদ, গ্রেপ্তার ২

ব্রেইন স্ট্রোকের ধাক্কা সামলে কর্মস্থলে ইউএনও সারোয়ার রাব্বী

ব্রেইন স্ট্রোকের ধাক্কা সামলে কর্মস্থলে ইউএনও সারোয়ার রাব্বী

র‍্যাবের অবসান, আসছে এসআরবি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী র‍্যাবের অবসান, আসছে এসআরবি

চাকুরিচ্যুত বিডিআরদের পুনর্বহাল নিয়ে যা বললো স্বরাষ্ট্রমন্ত্রী

চাকুরিচ্যুত বিডিআরদের পুনর্বহাল নিয়ে যা বললো স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App