×

জাতীয়

তৃতীয় ধাপে ১০০৭ ইউপি ও ১০ পৌরসভায় নির্বাচন ২৮ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০৩:২০ পিএম

সারাদেশে ১০০৭টি ইউনিয়ন পরিষদে ও ১০টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিলে এ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ করা হয়। কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন।

তফসিলে বলা হয়, এসব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়ন দাখিল ২ নভেম্বর, বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট হবে আগামী ১১ নভেম্বর।

দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ আছে। এর মধ্যে সাড়ে চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলো মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে আছে।

দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইতোমধ্যে ৯ বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০১১ ইউপি নির্বাচন হয়েছে। চলতি বছরের জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে দশম ইউপি নির্বাচন। সর্বশেষ ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি প্রথম বারের মতো দলীয় প্রতীকে নবম ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০১৬ সালের ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজার ২৭৫টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান

তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান

ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক বসছে রোববার

ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক বসছে রোববার

শাহজালাল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

শাহজালাল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App