×

জাতীয়

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার শিক্ষিকা রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৪:৫১ পিএম

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার শিক্ষিকা রিমান্ডে

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে কারাগারে নিচ্ছে পুলিশ

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার শিক্ষিকা রিমান্ডে

রুমা সরকার। ফাইল ছবি

ফেসবুকে একজনের হত্যাকাণ্ডের ভিডিও আরেকজনের নামে উল্লেখ করে গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান এ আদেশ দেন।

এর আগে এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করে তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। পরে শুনানি শেষে বিচারক আসামির জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর পল্লবীতে শাহীন উদ্দিন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার র‌্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়। তিনি ফেসবুক লাইভে এসে উসকানিমূলক তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছিলেন বলে পুলিশ জানায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রমনা থানায় র‌্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এরপর তাকে রমনা থানায় হস্তান্তর করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App